Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে কবি–সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিল

admin • 28 Feb 2026, 09:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কবি–সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম (YDF) এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি)বিকেলে উপ্জেলার গড়াই ব্রীজ সংলগ্নে রংধনু রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

 

তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়া, কুমারখালী ও খোকসা উপজেলার মোট ৩২ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাইদ। এছাড়া কবি ওয়াজেদ বাঙালি, কবি সাহাবুদ্দিন আহমেদ ও কবি রহমান আজিজ বক্তব্য প্রদান করেন।

 

কুমারখালী সাহিত্য সংসদের সেক্রেটারি মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম (YDF) এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।