Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রীর ইন্তেকাল

admin • 07 Jul 2025, 10:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রীর ইন্তেকাল

কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ড সংলগ্ন মরহুম আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রী ও হাবিবুর রহমান স্বপন এর মা ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের বড় মা হালিমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

 

আজ ( ৭ জুলাই) সোমবার দুপুরে  রাজধানীরর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ছেলে হাবিবুর রহমান স্বপন এবং সাত মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

  আগামীকাল  (৮ জুলাই ) মঙ্গলবার  সকাল ১০ ঘটিকার সময় উপজেলার দুর্গাপুর গোরস্থান মাদ্রাসা ময়দানে মরহুমার  জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।