Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ক্যাম্পাস

কুবি জামালপুর জেলা ছাত্র সংসদের সভাপতি হুমায়ুন, সম্পাদক সজিব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুবি জামালপুর জেলা ছাত্র সংসদের সভাপতি হুমায়ুন, সম্পাদক সজিব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সজীব।

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক ধ্রুব পাহলোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ গঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— রাফিউল ইসলাম নিবির, মো. আনিসুর রহমান, মো. হুমায়ূন কবির, মঞ্জুরুল ইসলাম, মো. হামিদুল হাসান, বিথি আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইমন সালাম জয়, আস-শিফা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন— আল-আরাফাত আমিন রাফি, নূর জাহান মিম, মির্জা সামিন। অর্থ সম্পাদক হিসেবে আছেন আবির হাসান জিম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাগর হাসান।

ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভৌমিকা, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মেহেদী হাসান (আহ্বায়ক), মো. মামুনুর রশীদ মামুন, মো. মঞ্জুরুল ইসলাম মিঠুন, তরিকুল ইসলাম সিফাত, ফজলে রাব্বি।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, "জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও যেকোনো ধরনের সমস্যার সমাধানে জামালপুর জেলা ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ । পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ও দুর্যোগকালীন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে । সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য সিনিয়ররা আমার উপর দায়িত্ব অর্পণ করেছে । উক্ত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সহিত পালন করবো ইনশাআল্লাহ।"

প্রসঙ্গত, নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।