Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
এক্সক্লসিভ

কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন 'উত্তরবঙ্গ ছাত্র পরিষদে'র উদ্যোগে নবীনবরণ-প্রবীণ বিদায়, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান তনু এবং মোরশেদ রায়হান হিমু, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বার্ডের সহকারী পরিচালক ফারুক হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশন মাতৃসদনের নগর পরিকল্পনা সমন্বয়ক ডা. মো. মোতালেব হোসেন।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোকাদ্দেস- উল-ইসলাম বিদ্যুৎ বলেন, 'প্রবীণদের উদ্দেশ্যে বলতে চাই ছেড়ে যাওয়া মানে প্রস্থান নয়। তোমরা এই সংগঠন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ভুলতে পারবে না। তোমাদের বাকি জীবন সুন্দর সাফল্যমন্ডিত হোক। তিনি আরো বলেন নবীনদের বলবো তোমরা যোগোযোগ বাড়াও, যোগাযোগ হলে পরিচয় থাকলে যেকোন বিপদে সাহায্য করা যায়। আমরা উত্তরবঙ্গের ছাত্রদের খারাপ রিপোর্ট এখনো নেই। তোমরা নিজেদের দক্ষতা বাড়াও, সকল গন্ডি ছাড়িয়ে যাও, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে নিজেদের মেধার পরিচয় দাও।'

 

কুমিল্লা সিটি কর্পোরেশন মাতৃসদনের নগর পরিকল্পনা সমন্বয়ক ডা. মো. মোতালেব হোসেন বলেন, 'বর্তমান যুগে শুধু বিষয়ভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ থাকা যাবে না। বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরেও জ্ঞানের অন্যান্য শাখা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জ্ঞানের পরিধি এমন হওয়া উচিত যেন জ্ঞানের সকল শাখায় আমরা বিচরণ করতে পারি।'

 

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন থেকেই আমাদের উত্তরবঙ্গ থেকে আগত শিক্ষকবৃন্দ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বাইরে অনুষ্ঠান আয়োজন করাটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সবাইকে এক করার প্রচেষ্টায় আমাদের আয়োজনে নবীনবরণ-প্রবীন বিদায়, পিঠা উৎসব,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সকলকে ধন্যবাদ আমাদের এই আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য।’

 

উল্লেখ্য, ক্রেস্ট প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে আয়োজনটি সম্পূর্ণ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।