Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ক্যাম্পাস

কুবিতে সাংবাদিকতা বিভাগের ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুবিতে সাংবাদিকতা বিভাগের ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এমআরডিআই-এর সহযোগিতায় ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ডিজিটাল হাইজিন বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরডিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান মুকুর এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম।  

সেমিনারে হাসিবুর রহমান মুকুর বলেন, লিংক দেখলেই ক্লিক করা যাবে না। হতে পারে সেটা ফাঁদ। তাই আগে থামুন, চিন্তা করুন, তারপর কাজ করুন। তিনি আরও বলেন, আমরা ডিজিটালে বাস করলেও আমরা কেউ নিরাপদ না। কারণ যেকোন সময় আমাদের সকল তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

 

এছাড়াও সেমিনারে অংশগ্রহণকারীদের ডিজিটাল হাইজিন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, তথ্য বিশৃঙ্খলা এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, “আমরা সবাই সেমিনারটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। আমাদের আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। প্রশিক্ষণ গ্রহণের আগে আমাদের চিন্তা-ভাবনা একরকম ছিল, আর প্রশিক্ষণ শেষে এখন তা আরও পরিবর্তিত হয়েছে। এখন আমরা আবেগের তাড়নায় অনলাইনে কোনো তথ্য বা ছবি শেয়ার করব না, যা আমাদের ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলতে পারে।”

 

সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, কুমিল্লা পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লা- আল মামুন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।