Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
ক্যাম্পাস

কুবিতে ফুটবল টুর্নামেন্টে বিশৃঙ্খলার ঘটনায় দুই খেলোয়াড় নিষিদ্ধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুবিতে ফুটবল টুর্নামেন্টে বিশৃঙ্খলার ঘটনায় দুই খেলোয়াড় নিষিদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'শহিদ আবদুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪' এ বিশৃঙ্খলার ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই খেলোয়াড়কে শাস্তি এবং অন্যদিকে গণিত ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের খেলায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

 

নোটিশ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের খেলায় 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় জিসান ও রিফাত সংগঠিত ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করায় এ টুর্নামেন্টে আর অংশগ্রহণ করতে পারবে না।'

 

আরও জানা যায়, 'গত ২৫ নভেম্বর গণিত বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মধ্যকার খেলায় বিশৃঙ্খলার ঘটনায় গণিত বিভাগের মান্না, আসিফুর রহমান, নাসিফ এবং খেলোয়াড়দের মধ্যে সৌরভ, আলী নূর, ফাহিম এবং আসিফ আক্রমনে সক্রিয় ভূমিকা পালন করায় খেলাটি স্থগিত করা হয় এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়।'

 

এ ব্যাপারে প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, 'আমরা দুই ঘন্টা মিটিং করে তদন্ত রিপোর্টের সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছি।'

 

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যকার খেলার ঘটনায় বিশৃঙ্খলার প্রেক্ষিতে উভয় বিভাগই প্রক্টর বরাবর লিখিত অভিযোগ প্রদান করে এবং তদন্ত কমিটি গঠন করা হয়। অপরদিকে, গণিত বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মধ্যকার খেলায় বিশৃঙ্খলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।