Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার

admin • 03 Feb 2024, 11:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম এলাকায় ধরলার চরে ভুট্টাক্ষেত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।

 

সন্ধ্যা পর্যন্ত পরিচয় জানা যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভুট্টাক্ষেতের মালিক শাহ আলম জানান, শনিবার দুপুরে গরুর ঘাস সংগ্রহে কয়েকজন নারী তার ভুট্টাক্ষেতে গিয়ে মরদেহ দেখে চিৎকার করে। এরপর আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হলে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের গলাকাটা ছিল। মুখের চামড়া তুলে ফেলা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ট্রাউজারসহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের সুয়েটার রয়েছে। এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে। আমাদের পুলিশ ও সিআইডির টিম কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।