Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin • 14 Jun 2024, 09:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর সিকদার পাড়া গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে। এর আগে গতকাল বুধবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার সদর থানার সরকার বাজার এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৮ সালে একটি মামলা হয়। পরবর্তীতে মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত বিল্লাল হোসেনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।