Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কিশোরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও তার দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অবস্থান নেয় জেলা বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হুসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।