Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

কিশোরগঞ্জে ইয়াবা–মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ইয়াবা–মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের সিট কভারের নীচে লুকিয়ে রাখা ১৬০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তার স্ত্রী সাথী আক্তার ওরফে কুলসুম (৩১)।

 

আজ মঙ্গলবার বিকালে আটককৃত দম্পতিকে পুলিশ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিশোরগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জহান জানান, ’সাথী আক্তার ওরফে কুলসুম একজন মাদক ব্যবসায়ী। বর্তমান স্বামী রাসেল মিয়া তাঁর তৃতীয় স্বামী। রাসেল মিয়ার বাড়ি কিশোরগঞ্জ সদরে হলেও বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে কুলিয়ারচরের বাজরা এলাকায় সে বসবাস শুরু করেন এবং স্ত্রীর সঙ্গে মাদক ব্যবসায় জড়িয়ে যান।’

 

’বেশ কিছুদিন ধরে তাদেরকে আটক করার জন্য খোঁজ-খবর রাখছি আমরা। অবশেষে গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আমার নির্দেশনায় উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে এসআই মো. রাসেল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।’

 

এ সময় বসতঘরে থাকা মোটর সাইকেলের সিট কভারের নিচে লুকিয়ে রাখা ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, মোটর সাইকেলটি জব্দসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

 

ওসি আরও জানান, ’দীর্ঘদিন যাবত এই দম্পতি কুলিয়াচর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সাথী আক্তার ওরফে কুলসুমের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় এর আগে তিনটি মাদক মামলা রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।