Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক, বাবা পলাতক

admin • 31 Jul 2026, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক, বাবা পলাতক
জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার বাবা লুৎফর রহমান। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাইম ইসলামের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, নাইম কিস্তিতে একটি মোবাইল কিনেছিলেন। সেই কিস্তির টাকা দেওয়া নিয়ে গত ২৯ জুলাই বাবার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবা তাকে মারধর করেন। পারিবারিক কলহের জেড় ধরে গতরাতের কোনো একসময় নাঈমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় তার বাবা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে শ্বাসরোধ হত্যা করেছে। এ ঘটনায় বাবা লুৎফর রহমান পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।