Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

কিবরিয়াপন্থি গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কিবরিয়াপন্থি গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়াপন্থিদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১২ জুলাই যুগপৎ আন্দোলনের একদফা ঘোষণা ও কর্মসূচি নিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপি একমত। দলমত নির্বিশেষে সকল মানুষকে আমরা একদফা দাবিতে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য।

গণঅধিকার পরিষদের একাংশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‌‘আমরা চলমান আন্দোলন নিয়ে একমত এবং ঐক্যমত্য। আগামীকাল ১২ জুলাই এক দফা কর্মসূচিতে যাচ্ছি আমরা। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকব।

বৈঠকে অংশ নেয় গণঅধিকার পরিষদের নেতা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান তুহিন, সহকারী আহ্বায়ক জে আবেদীন প্রমুখ।

বিএনপির পক্ষে অংশ নেয় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।