Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাল কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

admin • 10 Nov 2023, 07:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাল কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পর্যটন নগরী কক্সবাজার রেল সম্প্রসারণের স্বপ্ন পূরণের জন্য দেশবাসীকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

 

আজ কক্সবাজার রেলওয়ে স্টেশনে শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে এ অনুরোধ জানান রেলপথ মন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন পর্যটন নগরী কক্সবাজার রেল সম্প্রসারণের স্বপ্ন পূরণের জন্য দেশবাসীকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আগামীকাল এই আইকনিক স্টেশন থেকে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করবেন।

 

এর মাধ্যমে ঢাকাসহ গোটা বাংলাদেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগের শুরু হবে। নূরুল ইসলাম সুজন বলেন, ‘আগামীকাল কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার চালু হবে ট্রেন চলাচল।’

 

প্রথম ধাপে কক্সবাজার পর্যন্ত কাজ শেষ করতে হয়েছে বলে জানান মন্ত্রী।

 

মিয়ানমারের রেল অবকাঠামোর দুর্বলতার কথাও জানান তিনি। তিনি জানান, এই প্রকল্প রামু থেকে ঘুমদুম পর্যন্ত সম্প্রসারিত হবে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার (মায়ানমার) সঙ্গে যুক্ত হবে। বার্মার দিক থেকে রেলের যে অবকাঠামো সেখানে তারা পিছিয়ে আছে।

রেলপথ মন্ত্রী বলেন, ‘ট্রান্স এশিয়ান যে রেল চলাচলের কথা বলা হচ্ছে সেটির জন্য অপেক্ষা করতে হবে। কারণ বার্মার দিক থেকে চীনের সঙ্গে, কুমবিং এর সঙ্গে যে রেলপথ সেটি বার্মা বা চীনের সরকারের সহায়তায় যতদিন বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

 

এই রেলপথ নির্মাণে রাজনৈতিক একটা প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনী যে অঙ্গীকার করেছিলাম সেটা পূরণে বলা যাবে আমরা পূরণ করেছি। এতে মানুষ উন্নয়নের যে ধারা তার সঙ্গে থাকবে বলে মনে করি।’

 

ডিসেম্বরের এক তারিখে যাত্রীবাহী ট্রেন চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে।

 

একটা মেইল ট্রেন দোহাজারী পর্যন্ত চলাচল করে সেটা পরবর্তীতে কক্সবাজার পর্যন্ত আসবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মালবাহী ট্রেন চলাচল করবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।