Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

কারাগারে যেভাবে সময় কাটাতেন খাদিজা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কারাগারে যেভাবে সময় কাটাতেন খাদিজা

দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

 

সোমবার সকাল ৯টার দিকে তিনি মুক্তি পান। এদিন ছিল তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তাই মুক্তি পাওয়ার ২ ঘণ্টা পরই পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

 

সোমবার বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেন খাদিজা। সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি থাকলেও এক ঘণ্টা পর পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।

   

মুক্তির পর খাদিজা কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে গণমাধ্যমকে বলেন, কারাগারে খুব বেশি ভালো ছিলাম না। নামাজ পড়ে, রোজা রেখে আর লেখাপড়া করে সময় কাটিয়েছি। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় গিয়ে পরীক্ষায় অংশ নেব।

   

খাদিজার বোন সিরাজুম মুনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে আসি। তার পর সকাল ৯টার সময় খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু আজ থেকে, এ জন্যই খুব সকালে আসা।

 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার শাহজাহান আহমেদ জানান, রোববার রাতে খাদিজাতুল কুবরার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। রাত বেশি হয়ে যাওয়ায় তাকে রোববার মুক্তি দেওয়া হয়নি। পরে সোমবার ভোরে তাকে মুক্তির সিদ্ধান্ত হয়। কিন্তু এত ভোরে আত্মীয়স্বজন না আসায় সকাল ৯টার দিকে খাদিজাতুল কুবরাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।