Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারাগারে চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব মানুষ বাঁচান : হাইকোর্ট

admin • 06 Jun 2023, 09:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কারাগারে চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব মানুষ বাঁচান : হাইকোর্ট

দেশের সব কারাগারে শূন্যপদে একমাসের মধ্যে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেন, দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব মানুষ বাঁচান।

মঙ্গলবার (৬ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

কারাগারে অধিকাংশ গরিব মানুষ। চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব মানুষ বাঁচান। অপব্যবহারের জন্য ক্ষমতা নয়, ক্ষমতা মানুষের সেবার জন্য বলেও মন্তব্য করেন আদালত।

রিটের পক্ষে অ্যাডভোকেট মো. জে আর খান রবিন ও কারা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

রিটের পক্ষের আইনজীবী জে আর খান রবিন শুনানির শুরুতে বলেন, কারাগারে শূন্যপদে এখনও কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।

কারা অধিদপ্তরের আইনজীবী বলেন, ১৪১ পদের মধ্যে ১২৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পদে নিয়োগ দেওয়ার তাগাদা দিচ্ছি।

তখন আদালত বলেন, বাংলাদেশে তো ডাক্তারের অভাব নেই। বেসরকারি মেডিকেল থেকেও অনেকে ডাক্তারি পড়ছেন। চিঠি চালাচালি থেকে বের হয়ে দ্রুত নিয়োগ দিন। এতদিনেও আদালতের আদেশ বাস্তবায়ন করতে পারলেন না। অপব্যবহারের জন্য ক্ষমতা নয়, ক্ষমতা মানুষের সেবার জন্য, এটা মনে রাখবেন।

আদালত আরও বলেন, কারাগারে গরিব মানুষ থাকে। ধনীরা কারাগারে গেলে তাদের জন্য ডিভিশনের ব্যবস্থা থাকে। পরে এক মাসের মধ্যে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।