Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কামড় খাওয়ার পর পিটিয়ে মারা সাপ নিয়ে হাসপাতালে ভাই-বোন

admin • 24 Jun 2024, 08:31 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর পিটিয়ে মারা সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছে ভাই-বোন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার (২৩ জুন) রাত ৮ টার দিকে তাদের সাপ দংশন করে।

আহতরা হলো- উপজেলা কসবামাজাইল ইউনিয়নের গড়াই নদীর তীরবর্তী সুবর্ণখোলা গ্রামের উজির মণ্ডলের ছেলে রিফাত (১৫) ও মেয়ে জান্নাতি (৬)। তারা আপন দুই ভাই-বোন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, রাতে আপন দুই ভাই-বোন সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে। তাদের কামড় দেয়া সাপটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটিকেও হাসপাতালে আনা হয়েছে।

সাপ ও রোগীদের পরীক্ষা করার পর চিকিৎসক ডা. এনামুল হক নিশ্চিত হন যে এটি বিষধর সাপ নয়। তবে রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত করতে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি বলেন, আমি নিজে রোগীদের পর্যবেক্ষণ করছি। তাদের উপযুক্ত চিকিৎসা দেয়া হচ্ছে। সাপ বিষধর হোক বা না হোক সাপের কামড়ের চিকিৎসার জন্য ওঝা নয়, আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেন এই চিকিৎসক।

জেলার বিভিন্ন পদ্মা তীরবর্তী চরে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। গত কয়েকদিনে অন্তত ১০ টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে কৃষক ও স্থানীয়রা। পাংশায় এই সাপের কামড়ে আক্রান্ত হয়ে মধু বিশ্বাস নামে এক কৃষক হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।