Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

কাপড় শুকাতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কাপড় শুকাতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ  সোমবার (১৮ আগস্ট) বিকেলে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুরে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চক দৌলতপুরের মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।

 

ওসি জানান, বাড়ির আঙিনায় কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মুরশিদা খাতুন। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আইনি পদক্ষেপ নেয়ার পর মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।