Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

admin • 24 Jan 2024, 03:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকার খাল থেকে কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ অজ্ঞাত শিশুটিকে খাল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পথচারীরা খাগড়াছড়ি শহরের মধুপুর খালের পানিতে কাপড়ে মোড়ানো কিছু দেখে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নিচে নেমে কাপড়ে মোড়ানো শিশুকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর দত্ত অপু জানান, পুলিশ শিশুটিকে হাসপাতালে আনার পর তাৎক্ষনিক পরীক্ষা করে দেখা হয়। হাসপাতালে আনার অনেক আগে শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা কন্যা শিশুটি ৪-৫ মাস বয়সী।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্ত করা হবে। এখনও পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।