Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

কাওনা সেতুর কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কাওনা সেতুর কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নরসুন্দা নদীর উপর নির্মাণাধীন কাওনা সেতুর কাজ চার বছরেও শেষ না হওয়ায় জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জনদুর্ভোগ নিরসন কমিটির ব্যানারে সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সেতুর পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন জনদুর্ভোগ নিরসন কমিটির আহ্বায়ক আলাল মিয়া, সদস্য সচিব মো. খাইরুল ইসলাম ফকির, সদস্য এবায়দুল ইসলাম, গোলাপ মিয়া প্রমুখ।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মুরশীদ জানান, এ পর্যন্ত সেতুর ৮৫ ভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। এ নিয়ে ঠিকাদারকে কাজ বাতিল করার জন্য বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল জানান, আগামী সাত দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করেন, তাহলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।