Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

কলাবাগানের আবাসিক হোটেলে তরুণের ‘অস্বাভাবিক’ মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কলাবাগানের আবাসিক হোটেলে তরুণের ‘অস্বাভাবিক’ মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগানে একটি আবাসিক হোটেলে এক তরুণের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। ওই তরুণের নাম মো. সাব্বির (২৬)।

শুক্রবার সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকার আবাসিক হোটেল ‘ইমেজ’ এর ৫০৪ নম্বর কক্ষ থেকে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ওসি মফিজুল আলম বলেন, বৃহস্পতিবার এক তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেলের ওই কক্ষে উঠেছিলেন সাব্বির। ওই তরুণী জানান, ভোর রাতে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন তিনি।

 

পরে হোটেলের কর্মীরা এসে সাব্বিরকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সাব্বিরের বাবা-মাও ছুটে আসেন স্কয়ারে। সেখান থেকে তারা সাব্বিরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ওই হোটেলে যায়।

ওসি জানান, প্রকৃত ঘটনা জানতে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাব্বিরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাব্বিরদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। এইচএসসিতে ফেল করার পর সাব্বির আর লেখাপড়া করেননি। তিনি কোনো কাজও করতেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।