Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চালকসহ আহত অর্ধশতাধিক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চালকসহ আহত অর্ধশতাধিক

চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে। সেখানে লাইনচ্যুত হয়েছে একটি মেইল ট্রেনের ইঞ্জিন। এ ঘটনায় চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

আহতরা হলেন- কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী, সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম ও ইঞ্জিনের থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী।

পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ফৌজদারহাট স্টেশনের কাছে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, দুটি ট্রেন একই লাইনে যাচ্ছিল। ইঞ্জিনটি ধীরে ধীরে যাচ্ছিল। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।