Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

করিমগঞ্জে জমজমাট কোরবানির পশুর হাট

admin • 12 Jun 2024, 10:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
করিমগঞ্জে জমজমাট কোরবানির পশুর হাট

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আশুতিয়া পাড়া কোরবানির হাটে ঈদ উল আযহা উপলক্ষে জমজমাট হচ্ছে পশুর হাট। উক্ত কোরবানির হাটে এলাকার এবং এলাকার বাহিরের দূর দূরান্ত থেকে বিক্রেতারা নানা জাতের দেশি বিদেশি গবাদিপশু হাটে এনে তুলেছেন বিক্রির উদ্দেশ্য।

 

বুধবার (১২ জুন) দুপুর থেকে জমজমাট হতে শুরু করে কোরবানির হাটটি। পশু বিক্রেতারা ট্রাক, মিনি ট্রাক এবং নসিমনে করে বড় মাঝারি ও ছোট সাইজের নানা জাতের গরু, ছাগল, ভেড়া এনে তুলেছেন হাটটিতে। কোরবানির হাটটিতে ব্যাপক পশু নজরে পড়লেও সেই তুলনায় ক্রেতা সাধারণের উপস্থিতি ছিল তুলনামূলক খুবই কম।

 

এই ব্যাপারে ক্রেতাদের প্রশ্ন করা হলে ক্রেতাগন জানান, গতবারের চেয়ে এইবার পশুর দাম হাকাঁ হচ্ছে অনেক বেশি। তাদের অভিযোগ, গতবার কোরবানির পশু যে দামে ক্রয় করেছেন তারা এবার একই সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে আকাশচুম্বী, যার ফলে তারা তাদের পছন্দ মত গরু কিনতে পারছেন না। তারা আরো বলেন, গতবছরের তুলনায় এবছর তাদেরকে গরুর ভিন্নতা অনুযায়ী ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে বলেও অভিযোগ করে ক্রেতাগন।

 

অন্যদিকে, বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় যে, এবার গরুর খাদ্য সামগ্রী যেমন খর, ভুষি, কুড়াঁ ইত্যাদি খাদ্যর দাম বেড়ে যাওয়াতে এই ঈদে গরুর দাম কিছুটা বেশি। তারা আরো বলেন, দ্রব্যমূল্যর দাম আকাশছোঁয়া যার ফলে পশু লালন-পালন করতে তাদের ব্যায় হয়েছে তুলনামূলক বেশি যার ফলে গবাদি পশুর দাম বেড়েছে বলে জানান তারা।

 

বিক্রেতারা জানান, পশুর হাটে ক্রেতার সমাগম খুবই কম, যারা এসেছেন তারা বেশিরভাগই দর্শনার্থী যারা শুধু গরু দেখতে এসেছেন। ক্রেতা উপস্থিতি না বাড়লে তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন বলেও আশংকা প্রকাশ করেন তারা।

 

তবে হাট ইজারাদার কতৃপক্ষ থেকে বলা হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতাগণ হাটে তেমন উপস্থিত হতে পারছেন না, তবে সামনের দিনে ক্রয় বিক্রয় আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।