Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কবরস্থান থেকে কিশোরের মরদেহ উদ্ধার

admin • 23 Jan 2024, 05:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কবরস্থান থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া সদরের বারোপুর এলাকার একটি কবরস্থান থেকে তাজবীর রহমান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

তাজবীর ওই এলাকার একটি স্টিলের আসবাবপত্র তৈরির ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সদর উপজেলার দশটিকা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

পুলিশের ধারণা, গতকাল সোমবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাজবীরকে হত্যা করেছে। তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

স্বজনরা জানায়, তাজবীর প্রতিদিন ওয়ার্কশপে কাজ শেষে রাত ৮ টার মধ্যেই সাইকেল নিয়ে বাড়ি ফেরে। সোমবার রাতে বাড়ি না ফিরলে ওয়ার্কশপ মালিকসহ অন্যরা বিভিন্ন স্থানে খোঁজ করে। পরে মঙ্গলবার সকালে থানায় জিডি করতে যাওয়ার সময় বারোপুর এলাকার একটি কবরস্থানে মরদেহ উদ্ধারের খবর পান তারা। তবে তার ব্যবহৃত সাইকেল পাওয়া যায়নি।

 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বারোপুর-দশটিকা সড়ক থেকে কিছুটা ভেতরের একটি কবরস্থানে তাজবীরের মরদেহ পাওয়া গেছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। তবে শুধু সাইকেল ছিনতাই নাকি অন্য কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।