Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
এক্সক্লসিভ

কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন। আজ বুধবার বেলা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

 

জানা যায়, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

 

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি রাকিবুল হাসান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।