Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

কক্সবাজারের ভাইরাল কন্যা কাজলকে আইফোন উপহার দিলেন দম্পতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কক্সবাজারের ভাইরাল কন্যা কাজলকে আইফোন উপহার দিলেন দম্পতি

কক্সবাজারের সাগরপাড়ের ভাইরাল কন্যা কাজলকে এখন সবাই চেনে। সৈকতে বেড়াতে আসা পর্যটকরা কাজলকে ছবি তুলে দিতে বলতেন। কাজলের ছবি তোলার ধরন পর্যটকদের ক্রমেই আকৃষ্ট করে তোলে। এভাবেই কিশোরী কাজলের পরিচিতি।

কাজল সবার ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। কিন্তু কাজলের কোনো নিজস্ব ফোন নেই। এ কারণে তার আক্ষেপ ছিল। কেননা নিজ নামে একটি ফেসবুক পেইজ রয়েছে।

যেখানে অনুসারীও রয়েছে। কিন্তু সেই পেইজ নিজের কোনো ডিভাইস দিয়ে চালাতে পারে না কাজল। তার এক আত্মীয়ের ফোন নিয়ে ফেসবুকের আপডেট দেয়। তবে কাজলের এই আক্ষেপ দূর করে দিলেন রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বীথি ও রাদ।

সম্প্রতি কাজলকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন উপহার দিয়েছেন কাজলকে। একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বীথি। 

 

ভিডিও বার্তায় বীথি বলেন, ‘কাজলকে আমরা রাজশাহীতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে আমাদের বাড়িতে এসেছে। সবাই জানেন কাজল সবার ভালো ভালো ছবি তুলে দেয়।

 

কিন্তু তার নিজের ফোন নেই। তাই আমরা তাকে সারপ্রাইজ দিলাম। একটা আইফোন ১৬ প্রো ম্যাক্স উপহার দিলাম। এবার সে ভালো ভালো ছবি তুলতে পারবে।’

 

ওই ভিডিওতে দেখা যায় কাজল আইফোন উপহার পেয়ে কান্না করে ফেলে। বীথি জানান, মূলত স্বামী রাদের উদ্যোগেই কাজলকে এই ফোন উপহার দেওয়া হয়।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।