Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
এক্সক্লসিভ

ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানতো না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানতো না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের পর তিন মাস সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশেই ছিলেন, এমন কোনো বিষয় সরকার জানতো না। জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীর আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

 

উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরও জানান, যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না। পুলিশের মনোবল ফিরেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।