Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের কপিরাইট মামলা

admin • 28 Dec 2023, 01:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের কপিরাইট মামলা

কপিরাইট ইস্যুতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই ও তাদের বিনিয়োগকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বুধবার (২৭ ডিসেম্বর) বলা হয়, চ্যাটজিপিটি তাদের স্বয়ংক্রিয় চ্যাটবটকে প্রশিক্ষণের জন্য নিউইয়র্ক টাইমসের সংবাদ্গুলোর মেধাসত্ত্ব লঙ্ঘন করেছে।

 

ম্যানহাটনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয় ওপেনএআই তাদের স্বয়ংক্রিয় চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিউইয়র্ক টাইমসের অসংখ্য সংবাদ পত্রিকাটির সত্ত্ব প্রকাশ না করেই ব্যবহার করেছে।

 

প্রতিবেদনে আর্থিক ক্ষতিপূরণের চেয়ে সংবাদ মাধ্যমটির মূল্যবান কাজগুলোকে বিনা অনুমতিতে বেআইনি অনুলিপি এবং ব্যবহারের অভিযোগ করা হয়। ফলে চ্যাটজিপিটি এখন তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিউইয়র্ক টাইমসের সঙ্গে প্রতিযোগিতা করছে।

 

টাইমস পত্রিকার পক্ষ থেকে বলা হয় গত এপ্রিলে তাদের তথ্য ব্যবহারে মাইক্রোসফট ও চ্যাটজিপিটির সাথে তদের তথ্য ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চ্যাজিপিটিকে কোন অনুমতি দেয়নি টাইমস সংবাদ মাধ্যম।

 

তবে ওপেনএআইয়ের মুখপাত্র লিন্ডসে হেল্ড জানান, সংস্থাটি টাইমসের সাথে একটি গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে মামলার ঘটনা তাদের হতবাক করেছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট কোন মন্তব্য করেনি।

  -নিউইয়র্ক টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।