Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
এশিয়া কাপ কর্ণার

এশিয়া কাপ: নেপালকে উড়িয়ে পাকিস্তানের উড়ন্ত সূচনা

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
এশিয়া কাপ: নেপালকে উড়িয়ে পাকিস্তানের উড়ন্ত সূচনা

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। যদিও প্রতিপক্ষ নেপাল বলে জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু ব্যাটিং তাণ্ডবের পাকিস্তানি বোলারদের তোপে টিকতেই পারেনি নেপাল।

 

শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের অনবদ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালিদের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ মিশন শুরু করল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।

 

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। এরপর বাবরের ১৫১ আর ইফতিখারের হার না মানা ১০৯ রানের অতিমানবীয় ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

 

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের আগুনে বোলিংয়ে ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় নেপাল। ফলে ২৩৮ রানের বিশাল জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তৃতীয়বার শিরোপার মিশন শুরু করল ম্যান ইন গ্রিনরা।

 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শাদাব খান। এছাড়া শাহিন-হ্যারিস দুটি করে উইকেট এবং নাওয়াজ ও নাসিম একটি করে উইকেট শিকার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।