Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

admin • 02 Apr 2026, 03:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম নির্ধারণ করা হয়েছে। চলতি এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ ছাড়া অটো গ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকা বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানানো হয়; যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে গত মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার।

বিইআরসি বলেছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।