Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে মন্তব্য সংবিধান পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে মন্তব্য সংবিধান পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের করা মন্তব্য রাজনৈতিক এবং সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

 

আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগের দিন ২৯ জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকছে একাদশ সংসদের। এরমধ্যেই শপথ নিয়েছেন দ্বাদশ সংসদের ২৯৯ জন সদস্য। শপথ হয়েছে নতুন মন্ত্রিসভারও।

 

তবে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে সংসদে এখন ৫৯৯ জন এমপি। যদিও গত আগস্টে এক পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ সাফ জানিয়ে দেন, সংসদ অধিবেশন বসার দিন থেকেই সংসদ সদস্যদের মেয়াদ শুরু হবে। ওই মামলায় আপিল বিভাগে লড়েছিলেন বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

এ প্রসঙ্গে একই ব্যাখ্যা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদও। তিনি বলেন, এমপি-মন্ত্রীদের শপথ সংবিধান মেনেই হয়েছে। সংসদে এমপির সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।