Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এমপির জন্মদিনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

admin • 14 Jun 2024, 10:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এমপির জন্মদিনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র জন্মদিন উপলক্ষে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে ব্যতিক্রমী এ আয়োজন করে মহানগর আওয়ামী লীগের সদস্য দেবাশীষ পান্না।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য মোহিত উর রহমানের মা জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম নূরুন্নাহার শেফালি।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস, লার্স ময়মনসিংহ কমিউনিটির প্রধান নীলা রয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।