Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার থেকে সরে এল ইসি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার থেকে সরে এল ইসি

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে পুরোপুরি সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’-এর মাধ্যমে কমিশন এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

 

গত ২৬ জুন নীতিমালার গেজেট প্রকাশ হলেও বৃহস্পতিবার (৩ জুলাই) এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য পৃথক ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমের জন্য কোনো ভোটকেন্দ্র থাকছে না।

 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইভিএম কিনেছিল ইসি। পাঁচ বছর না যেতেই এক লাখ ২০ হাজারের মতো মেশিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলে বিগত সরকারই তা নাকচ করে দেয়। এরপর অর্থ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নিতে চাইলেও ইসিকে না জানিয়ে দেয় সরকার। ফলে চলতি বছর ইভিএম প্রকল্প বাতিল করে দেয় ইসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।