Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

admin • 06 Apr 2026, 11:29 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ইহুদিবিদ্বেষী এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগে এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে একই অভিযোগে ড. মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করে দেশটির সরকার।

দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগেই পুরনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সমস্ত অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’

শায়খ আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত ‘অ্যা লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে উত্তেজনার মুখে অনুষ্ঠান বাতিল করা হয়।

এর আগে, একই অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া। তিনি সে সময় দেশটিতে সফর ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।