Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

এবারের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই: কাদের সিদ্দিকী

admin • 06 Feb 2024, 09:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এবারের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়েছিলেন। এবারের নির্বাচনে সেই পরিমাণ লোকও ভোটকেন্দ্রে যায় নাই। ভোট দেয় নাই, ভোট দিতে পারে নাই।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হলরুমে সমসাময়িক রাজনীতি নিয়ে মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

 

কাদের সিদ্দিকী বলেন, দেশের সাধারণ মানুষের যে মর্যাদা থাকে, দেশের মানুষের যে মালিকানাবোধ থাকে, সেই মালিকানাবোধ আমাদের দেশের মানুষের এখন নাই। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার দেশের মানুষের মর্যাদাবোধও নেই। সংসদ আছে, সংসদ সদস্যের কোনো মর্যাদা নেই। রাজনীতি আছে, রাজনীতির মানুষের কোনো মর্যাদা নেই।

 

বঙ্গবীর আরও বলেন, একটি দেশের জন্য রক্ত দিয়েছিলাম। বুকভরা আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন যতটা সম্ভব প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি। ১৯৭৫ -এর ওই সময় আমরা প্রতিবাদ না করলে আজকে আওয়ামী লীগ এই জায়গায় আসতো না। আওয়ামী লীগের চিহ্ন থাকতো কিনা সন্দেহ। যারা প্রতিবাদ করেছে ১৯৭৫ এ, তারা জাতীয় স্বীকৃতি পায় নাই।

 

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।