Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
ক্যাম্পাস

‘এক দফা’ মোকাবেলার হুমকি দিয়ে নিজেই অনুপস্থিত কর্মস্থলে

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
‘এক দফা’ মোকাবেলার হুমকি দিয়ে নিজেই অনুপস্থিত কর্মস্থলে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা এক দফার মোকাবেলা করতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি। কিন্তু সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত তিনি।

 

অভিযোগ রয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে বেরোবি ক্যাম্পাসে চাকরি নিতে সক্ষম হন আশিকুন্নাহার চৌধুর টুকটুকি।

চাকরিতে যোগদানের পরও তিনি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে শিক্ষার্থীরা সরকার পতনের একদফা ঘোষণা করে। এ সময় তিনি এক দফা মোকাবেলা করতে চেয়ে ফেসবুকে পোস্ট করেন এবং অভিভাবকদের কাছে সন্তানদের রাস্তায় পাঠাতে নিষেধ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ ( এমআইএস) বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি। ক্যাম্পাস খুললেও তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা থেকে জানা যায় তিনি প্রশাসনের কাছে ছুটির জন্য কোনো আবেদন করেননি।

সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক বলেন, বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সেমিনার সহকারীর কোন ছুটির আবেদন আমার কাছে আসেনি। তার অনুপস্থিতির বিষয়ে জানি না।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস এম আশরাফুল আলম বলেন, ২৫ সেপ্টেম্বরের পর থেকে আমি এই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভাগ থেকে চার কর্ম দিবসের নৈমিত্তিক ছুটি নিয়েছেন। আমার দায়িত্ব পাওয়ার আগে তিনি ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন কিনা এ বিষয়ে আমি কিছুই জানি না।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি বলেন, আমি অফিসে যাচ্ছিলাম কিন্তু অসুস্থতার কারণে ছুটিতে আছি। এর আগে ডিপার্টমেন্ট প্রধান ছিল না কার কাছে ছুটি নিবো? আমি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করেছি এই নয় যে কারো বারা ভাতে ধান দিছি।

ফেসবুকে পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোঠা আন্দোলনের বিপক্ষে কিন্তু আমি ছিলাম না। আমি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে আওয়ামী লীগের এক দফা এক দাবির বিপক্ষে ছিলাম। এক দফা এক দাবি রাজনৈতিক মোকাবেলা ছিল। আর পোস্ট কবে দেওয়া ছিল সেটা দেখবেন। শিক্ষার্থী মারা যাচ্ছে এটা আমি চাই না। আমি শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছি। এমন নয় যে আমার পোস্টে কেউ প্রভাবিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।