Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

মিরপুরের কাজীপাড়া-শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পার্শ্ববর্তী বিল্ডিংয়ের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রো রেলের লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। পরে তার থেকে ঘুড়ি সরানোর পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়হান খলিল বলেন, ‘তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রো রেল সার্ভিস শুরু হয়েছে।’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। তার আগে ২৩ জানুয়ারি কারওয়ান বাজার অংশে কেবল লাইনের তার আটকে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।