Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। তার জন্য প্রয়োজনে মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি দলটি। আর এই সিদ্ধান্তের কথা মৌখিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানানোও হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাত সোয়া ৮ দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং চলছে। মিটিং পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসমাবেশে এক পেছানোর বিষয়ে আমরা ডিএমপিকে জানিয়েছি। তারা এখনও কিছু জানায়নি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তার জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশে করতে চায় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।