Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

একদিনের ব্যবধানে দল পরিবর্তন করলেন হিরো আলম

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
একদিনের ব্যবধানে দল পরিবর্তন করলেন হিরো আলম

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে নয়, বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে হিরো আলোম বগুড়ায় উপস্থিত ছিলেন না। তার হয়ে ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বেলা সাড়ে ৩টার দিকে মনোনয়ন জমা দেন।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেইনি। এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম।

তিনি আরও বলেন, গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।

এর আগে, গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। তবে জমা দেওয়া হলো গণঅধিকার পার্টি থেকে নেওয়া মনোনয়ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।