Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

একই মাফলারে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

admin • 15 Dec 2023, 06:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একই মাফলারে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

যশোরের বেনাপোল বন্দর থানার একটি ভাড়া বাসায় একই মাফলারে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভাড়া বাসা থেকে গলায় মাফলার পেচানো অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত দম্পতির নাম ইয়ামিন (২৮) ও তনু (২৪)। তাঁরা বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের ৬ মাসের একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের বাসা ভাড়া নেন ইয়ামিন ও তনু। ইয়ামিনের পোল্ট্রি ব্যবসা রয়েছে। ঋণের জন্য তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে বাহাদুরপুরে ভাড়া বাসায় ওঠেন। আজ ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দ শুনে ঘরের জানালার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। প্রতিবেশি ও স্বজনদের ধারণা, দেনার দায়ে আত্নহত্যা করতে পারেন তাঁরা।

মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা নিকটস্থ থানায় খবর খবর দিলে পুলিশ এসে দম্পতির মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।