Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

'এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও' সাকিবকে প্রধানমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
'এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও' সাকিবকে প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরিদপুরে নির্বাচনী জনসভায় তাকে পরিচয় করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার বক্তৃতা দেয়ার দরকার নেই, ইলেকশনে একটা ছক্কা মেরে দিও।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি ফরিদপুর ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

 

এ সময় মঞ্চে উপস্থিত সাকিব আল হাসানকেও পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। জনতার উদ্দেশে তিনি বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলেছে বক্তৃতা দিতে পারে না।

 

আমি বলেছি বক্তৃতা দেয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।

   

এর আগে জনসভা মঞ্চে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদমবুচি করেন সাকিব। এরপর সংক্ষিপ্ত বক্তব্যও দেন। সাকিব নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বক্তব্য দিতে জানি না। আমি মাঠের মানুষ, মাঠে খেলতে জানি।’

 

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘`প্রতিটি আসনে যারা নৌকা পেয়েছেন, তারা সবাই যেন জয়লাভ করেন। অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।’

 

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে নৌকায় ভোটের নিশ্চয়তা চেয়ে সাকিব বলেন, ‍‍‘নৌকায় ভোট দেবেন তো! হাত তুলে দেখান।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।