Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় শিক্ষা

এইচএসসির ফল প্রকাশের তারিখ জানা যাবে আজ

admin • 19 Nov 2023, 09:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এইচএসসির ফল প্রকাশের তারিখ জানা যাবে আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা যাবে আজ রবিবার। বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

 

তপন কুমার বলেন, ‘২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে কোনো চিঠি আমরা পাইনি। কোনো গণমাধ্যমেও এ বিষয়ে আমি বক্তব্য দিইনি।

 

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ সম্পর্কে চিঠি পাওয়া যেতে পারে। তখন বিজ্ঞপ্তি আকারে আমরা তা প্রকাশ করব।’

‘২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ’ শিরোনামে গত শুক্র ও শনিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ব্যবহার করে এসব সংবাদ প্রকাশ করা হয়।

 

এইচএসসির ফল প্রকাশে ২৬, ২৭ ও ২৮ নভেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে রেখে মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে দিন নির্ধারণ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।