Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঋণ শোধ করতে না পারায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঋণ শোধ করতে না পারায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দক্ষিণ পাশে তার লেপ-তোশকের দোকান ছিল বিকাশ সেন (৩৫) নামের এক ব্যবসায়ীর।

 

করোনাকালীন সময়ে ব্যবসায় ভাটা পড়ায় বিভিন্ন জায়গা থেকে লোন আর ধার-দেনা করতে করতে এক সময় ঋণের বোঝা ভারী হয়ে যায়। দোকানে তেমন একটা ব্যবসা না হওয়াতে সময়মতো পারছেন না ঋণ পরিশোধ করতে। এ নিয়ে ঘরে ঝগড়া লেগেই থাকতো প্রতিনিয়ত।

 

পারিবারিক কলহ আর ঋণ শোধ করতে না পারায় রাগের মাথায় বিষপান করেন বিকাশ সেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সুজিদ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তিনি একই এলাকার সাধন সেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

 

স্থানীয়রা বলেন, সে খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তার তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে বিয়ে দিলেও বাকি দুটি মেয়ে এখনো ছোট। পারিবারিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এমনটা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ইউপি সদস্য মানিক চক্রবর্তী বলেন, ধারদেনা আর পারিবারিক কলহের জেরে ভোর ৫টার দিকে তিনি বিষপান করেন।

 

সঙ্গে সঙ্গে তার পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যায়। লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ গ্রামে এনে দাহ কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল। তখন আমরা তাকে রক্ষা করতে পারলেও এবার আর রক্ষা করতে পারলাম না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।