Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ

নওগাঁর পত্নীতলা উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন খালেক হোসেন নামে এক বৃদ্ধ। সোমবার সকালে উপজেলার কেসবপুর জালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খালেক হোসেন ঐ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলার থানার ওসি (তদন্ত) মো. সেলিম রেজা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন খালেক। পাশাপাশি গরুর ব্যবসা করতেন তিনি। ফলে অনেকেই তার কাছ থেকে টাকা পেতেন। আর এসব ঋণ পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দেন তিনি।

তিনি আরো বলেন, তার এক ছেলে আছে। তার বাবাও বেঁচে আছেন। কিছুদিন আগে জমি বিক্রি করে ঋণের পাঁচ লাখ টাকা শোধ করেছিলেন। পাওনাদারের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না। সকালে বাড়ির পাশে আমড়া গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো দাবি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।