Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঋণের কিস্তির টাকা নিয়ে কলহ, স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

admin • 18 Feb 2026, 09:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঋণের কিস্তির টাকা নিয়ে কলহ, স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

পাবনার আটঘরিয়ায় ঋণের কিস্তির টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে লাইলী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়রামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কিস্তির টাকা দেওয়াকে কেন্দ্র করে লাইলী খাতুনের সঙ্গে তার স্বামী আব্দুল কুদ্দুসের বাগবিতণ্ডা শুরু হয়।

 

এক পর্যায়ে আব্দুল কুদ্দুস উত্তেজিত হয়ে লাঠি ও কিল-ঘুষি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বুধবার দুপুরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রাজশাহী নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।