Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

উধাও হওয়া ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু ভাই

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
উধাও হওয়া ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু ভাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ নামের ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও তাজুর ঘনিষ্ঠজনরা।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, এটি হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে সেটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাজুকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাইজুল ইসলাম তাজু বলেন, ‘আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে এবং তাজু এতে লাইভও করেছেন। তিনি বলেন, ‘কী কারণে পেজটি গায়েব হয়েছিল, তা আমরা জানি না। তবে পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ খুশি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।