Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

admin • 30 Oct 2024, 07:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উত্তরায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। 

বুধবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জান্নাত বেগম জানান, আজ দুপুরের দিকে উত্তরার আব্দুল্লাপুরের সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি বাস ঐ নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় তিনি। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ দুপুরের দিকে রক্তাক্ত জখম অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো ঐ নারীর নাম পরিচয় জানতে পারিনি। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।