Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন।

 

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মৃত্যুর বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

 

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির মুহূর্তে বিমানটি ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে স্কুলে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।

 

আহতদের দ্রুত সিএমএইচে নেওয়ার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।