Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয় জেলার খবর

উত্তরায় তাবলীগের দুপক্ষের মারামারি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
উত্তরায় তাবলীগের দুপক্ষের মারামারি

রাজধানীর উত্তরার রাজলক্ষীর তাকওয়া মসজিদে অবস্থান করা নিয়ে তাবলীগ জামায়াতের দুপক্ষের মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন তাবলীগের মুসল্লি আহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তাকওয়া মসজিদে আগে থেকেই তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছে মাওলানা যোবায়েরের অনুসারীরা। রোববার রাত ৮টার দিকে জামায়াত নিয়ে মসজিদে যেতে চায় মাওলানা সাদের অনুসারীরা। সাদের অনুসারীদের দাবি, এসময় যোবায়েরের অনুসারীরা তাদের মারধর করে। নষ্ট করে দেয় তাদের সাথে থাকা লাগেজ ও রান্নার সামগ্রী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার দাবি মাওলানা সাদের সমর্থকদের।

জানা যায়, মসজিদ কমিটি ও তাবলীগ জামায়াতের দুই পক্ষ ও পুলিশের মধ্যস্থতায় বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকওয়া মসজিদে তাবলীগের কার্যক্রম বন্ধ থাকবে। এরপর রাতেই তাকওয়া মসজিদের সামনে থেকে অন্যত্র চলে যায় মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা।

উল্লেখ্য, প্রতি বছর ইজতেমাকে ঘিরে সাদ ও যোবায়েরের অনুসারীরা তাকওয়া মসজিদে থেকেই কার্যক্রম পরিচালনা করে। এ বছর ৪ থেকে ৯ ফেব্রুয়ারি মাওলানা যোবায়েরের অনুসারী আর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা টঙ্গি ময়দানে ইজতেমায় অংশ নেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।