Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

উখিয়ার ক্যাম্পে গোলাগুলি, রোহিঙ্গা যুবক খুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
উখিয়ার ক্যাম্পে গোলাগুলি, রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মাঝে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে।

 

এ সময় সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকের এ ঘটনা ঘটে।

 

নিহত সৈয়দ আমিন (২০) ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। সেখানে সৈয়দ আমিন নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মাঝে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।