Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে গুলি করে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুলিবিদ্ধ ওই রোহিঙ্গাকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত মোহাম্মদ জলিল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ বক্লের কামাল হোসেনের ছেলে। তিনি আরএসও সক্রিয়া সদস্য ছিলেন।

 

১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫/২০ অস্ত্রধারী আরসা সন্ত্রাসীরা তিন রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তার মধ্যে জলিলকে মঙ্গলবার ভোরে মাথায় গুলি করে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে সন্ত্রাসীরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

আরেফিন জুয়েল আরও জানান, উখিয়া থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসীদের গ্রেফতারে ক্যাম্পে পুলিশ অভিযান পরিচালনা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।